বাসায় ফিরলেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২২, ১৮:২৮আপডেট : ২৪ জুন ২০২২, ১৯:৫৩

রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি গুলশান-২ এর বাসা ফিরোজায় প্রবেশ করেন। তার মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে আজ বিকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলন করেন তার চিকিৎসক দলের সদস্যরা। এসময় খালেদা জিয়ার চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, এভার কেয়ার হাসপাতালের চিকিৎসক দলের প্রধান ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. এজেড জাহিদ হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ডা. শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘তিনি পুরোপুরি সুস্থ না। তিনি অসুস্থ, হার্টে দুইটা ব্লক এখনও রয়ে গেছে।’

একই তথ্য দিয়ে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়া প্রয়োজন।

৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বুকে ব্যথার কারণে গত ১০ জুন (শুক্রবার) গভীর রাতে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ জুন দুপুর থেকে ওই হাসপাতালের কেবিনে মেডিক্যাল বোর্ডের অধীনে পর্যবেক্ষণে আছেন তিনি।

আরও পড়ুন:

সন্ধ্যায় বাসায় নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম