সন্ধ্যায় বাসায় নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২২, ১৬:৪০আপডেট : ২৪ জুন ২০২২, ১৮:১২

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হচ্ছে। শুক্রবার বিকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তার চিকিৎসক দলের সদস্যরা এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, এভার কেয়ার হাসপাতালের চিকিৎসক দলের প্রধান ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. এজেড জাহিদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানাচ্ছেন চিকিৎসকরা ডা. শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘তিনি পুরোপুরি সুস্থ না। তিনি অসুস্থ। দুইটা ব্লক এখনও রয়ে গেছে।’

অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, এখনও খালেদা জিয়া পুরোপুরি সুস্থ না। এ কারণে পুরো সুস্থ করতে তাকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন।’

৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বুকে ব্যথার কারণে গত ১০ জুন (শুক্রবার) গভীর রাতে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ জুন দুপুর থেকে ওই হাসপাতালের কেবিনে মেডিক্যাল বোর্ডের অধীনে পর্যবেক্ষণে আছেন তিনি।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী