ত্রাণ তহবিলে বিএনপির ১১ জেলা কমিটির অনুদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২২, ১৭:৫৬ আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৯:০৯

বন্যাকবলিত মানুষের সহযোগিতায় দলীয় ত্রাণ তহবিলে অর্থ দিয়েছেন বিএনপির ১১ জেলার নেতাকর্মীরা। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে গুলশানের কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও  জাতীয় ত্রাণ কমিটির আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে নগদ অর্থ ও চেক তুলে দেন জেলা নেতারা।

এই সময়ে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন নসু, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।

জাতীয় ত্রাণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দলের নেতাকর্মীরা বন্যাকবলিত  এলাকায় দুর্গতদের পাশে থেকে কাজ করছে, তাদের ত্রাণ দিচ্ছে, চিকিৎসা সেবা দিচ্ছে, ওষুধ দিচ্ছে, গৃহনির্মাণে সহযোগিতা করছে। আমাদের এই কার্য্ক্রম অব্যাহত থাকবে।

ত্রাণ তহবিলে বিএনপির ১১ জেলা কমিটির অনুদান

অনুদান জমা দিয়েছেন, টাঙ্গাইল জেলার আহমেদ আজম খান, আবদুস সালাম আজাদ, মানিকগঞ্জ জেলার আফরোজা খান রিতা, এস এ জিন্নাহ, নরসিংদী জেলার খায়রুল কবির খোকন, যশোর জেলার সৈয়দ সাবেরুল হক সাবু, অনিন্দ্য ইসলাম অমিত, মুন্সিগঞ্জ জেলার কামরুজ্জামান রতন, মীর সরফত আলী সপু, ঝিনাইদহ জেলার এম এ মজিদ, আসাদুজ্জামান আসাদ, নড়াইল জেলার জাহাঙ্গীর আলম বিশ্বাস, জয়ন্ত কুণ্ডু, নোয়াখালী জেলার গোলাম হায়দার, ময়মনসিংহ দক্ষিণের মাহবুবুর রহমান লিটন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাতক্ষীরা জেলার সৈয়দ ইফতেখার এবং সিরাজগঞ্জ জেলার রুহুল কুদ্দস তালুকদার দুলু।

এছাড়া ঢাকাস্থ খুলনা জাতীয়তাবাদী ফোরামের খান রবিউল ইসলাম ও সিরাজগঞ্জের মুরাদ নগর উপজেলার সভাপতি মহিউদ্দিন অঞ্জনও ত্রাণ তহবিলে অর্থ প্রদান করেন।

/এসটিএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’
বিএন‌পি কার্যাল‌য়ে দুর্বৃত্তের আগুন, সকালে ছড়ালো উত্তেজনা
চাঁদাবাজ বিএনপি বাংলাদেশটাকে নষ্ট করে দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বশেষ খবর
সুতা আমদানির নিয়ম বদল: নতুন জটিলতায় পোশাক কারখানার মালিকরা 
সুতা আমদানির নিয়ম বদল: নতুন জটিলতায় পোশাক কারখানার মালিকরা 
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
৪ বছরের শিশুকে ‘অপহরণের চেষ্টা’, উদ্ধার হলো যেভাবে
৪ বছরের শিশুকে ‘অপহরণের চেষ্টা’, উদ্ধার হলো যেভাবে
‘পর্যটন পুরস্কার’ পেলেন যারা
‘পর্যটন পুরস্কার’ পেলেন যারা
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি