পুলিশ এখন নিজেই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৬, ০২:৪৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ০২:৪৯

মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশ এখন নিজেই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। চা-বিক্রেতা বাবুল মাতব্বরের কাছ থেকে চাঁদা না পেয়ে নির্দয়ভাবে কেরোসিনের চুলার আগুন দিয়ে তাকে হত্যা করার মধ্য দিয়ে তা আরেকবার প্রমাণিত হলো।
বৃহস্পতিবার রাতে বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, দুষ্টকে দমন না করে পুলিশই এখন চাঁদাবাজির মতো কর্মকাণ্ডে লিপ্ত হয়ে দুষ্টদের উৎসাহিত করছে। গরিব মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করে পুলিশের জুলুমবাজি ও পৈশাচিক কর্মকাণ্ড দেশকে চরম নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।
বিবৃতিতে তিনি বাবুল মাতব্বরের হত্যাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চা-বিক্রেতা বাবুল মাতব্বরের। তার পরিবারের অভিযোগ, বুধবার রাতে পুলিশের সোর্স দেলোয়ার হোসেন গুদারাঘাট এলাকায় বাবুলের চায়ের দোকানে গিয়ে চাঁদা দাবি করেন। এ সময় বাবুল তাকে কিছুক্ষণ পরে আসতে বললে তিনি উত্তেজিত হয়ে তার কম্প্রেসার চুলায় লাঠি দিয়ে আঘাত করলে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে বাবুল মাতব্বরের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়।

তবে পুলিশের দাবি, মাদক ব্যবসায়ীরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনা তদন্তে পুলিশের পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত চা বিক্রেতার মেয়ে রোখসানা বেগম বাদী হয়ে সোর্স পারুল বেগমকে প্রধান আসামি করে ছয় জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে পারুল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

/এসটিএস/এএ / এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান