আজ হাসপাতালে যাবেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২২, ১২:৩৬আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১২:৪৬

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শারীরিক চেকআপের অংশ হিসেবে হাসপাতালে যাবেন। রবিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় কোনও এক সময় তাকে রাজধানীর বসুন্ধরা এলাকায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। তার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, সন্ধ্যায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা হবেন খালেদা জিয়া। সেভাবে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বাসায় আসেন বিএনপি চেয়ারপারসন। ২০২১ সালের ১১ এপ্রিল করোনা পজিটিভ রিপোর্ট আসে তার। একই বছরের ১৫ এপ্রিল এভার কেয়ার হাসপাতালে সিটিস্ক্যান করা হয়। ২৭ এপ্রিল কোভিড-১৯ ভাইরাসের পজিটিভ চিকিৎসার জন্য প্রথম এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। ১৯ জুলাই করোনার টিকার প্রথম ডোজ টিকা নেন। ১৮ আগস্ট নেন দ্বিতীয় ডোজ। এ বছরের ২৪ ফেব্রুয়ারি বুস্টার ডোজ নেন তিনি।

৭৬ বছর বয়সী খালেদা জিয়া বুকে ব্যথা নিয়ে ১০ জুন গভীর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরের দিন (১১ জুন) খালেদা জিয়ার হৃদপিণ্ডের ব্লক অপসারণ করে একটি ‘স্টেন্ট’ বসানো হয়েছিল। কিছুটা সুস্থ হওয়ার পরে ২৪ জুন তাকে বাসায় নিয়ে আসা হয়। 

এরপর বাসা থেকেই এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। এর আগে গত ২২ আগস্ট নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম