জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন: মেজর হাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৩

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু অনেক বড় নেতা ছিলেন, পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। মেজর জিয়ার ঘোষণার পর পরই ক্যান্টনমেন্টে বাঙালি সৈনিকরা বিদ্রোহ করে। এটা মেনে নিতে পারছে না আওয়ামী লীগ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি প্রশ্ন তুলে বলেন, মুক্তিযুদ্ধকালে মুক্তিযোদ্ধা ছিল ৯০ হাজার, এখন আড়াই লাখ। কোথা থেকে এলো এত মুক্তিযোদ্ধা? যারা অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানিয়েছে তারাই মুক্তিযুদ্ধকে হেয় করেছে। আওয়ামী লীগ করলেই যদি মুক্তিযোদ্ধা হওয়া যায় তাহলে আমরা কেন জীবন দিয়েছি?

'দেশের রাজনীতিবিদরা কাউকে সম্মান করে না। সবাই নিজের দলকে বড় মনে করে। একাত্তরের যুদ্ধ ছিল জনযুদ্ধ। সর্বস্তরের মানুষের কষ্টের কথা ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে। বাংলাদেশ স্বাধীন হোক কোনও নেতা বলেনি। সবাই ছয় দফার কথা বলেছে। এক দফার স্বাধীনতার কথা আওয়ামী লীগও বলেনি। মুক্তিযুদ্ধের ১ বছর আগ থেকে মাওলানা ভাসানী বলেছেন স্বাধীনতার কথা'—বলেন তিনি।

মেজর (অব.) হাফিজ আরও বলেন, দেশকে স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা। এদেশের যত লুটপাট করেছে রাজনীতিবিদরা। মুক্তিযোদ্ধারা করেনি। ১৬ ডিসেম্বরের পর থেকেই মুক্তিযুদ্ধের আদর্শ পরাজিত হতে শুরু করে। আদালত এখন নীরবে নিভৃতে কাঁদে। বাংলাদেশের মানুষের মতো এত অসহায় কোনও জাতি নেই।  আমাদেরকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সরকারকে টেনে নামাতে চাই। সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামতে চাই।

সমাবেশে মেজর (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।

/বিআই/এমআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের