এবার বিজয় অর্জন করতেই হবে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২২, ১৫:৩৮আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৫:৪৭

বিজয় অর্জনের কোনও বিকল্প নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কে কোথায় কী বললো তা না ভেবে, কেউ বলছেন খেলা হবে। আমরা আমাদের লক্ষ্যে অটুট থাকবো। এবার বিজয় অর্জন করতেই হবে, এর কোনও বিকল্প নেই।

বুধবার (১৬ ন‌ভেম্বর) জাতীয় প্রেস ক্লা‌বের জহুর হো‌সেন চৌধুরী হ‌লে মওলানা আব্দুল হা‌মিদ খান ভাসানীর ৪৬তম মৃত‌্যুবা‌র্ষিকী উপল‌ক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আশার কথা হলো, চলমান বিভাগীয় সমাবেশগুলোতে যেভাবে সর্বস্তরের মানুষ যোগ দিচ্ছেন, তারা খেয়ে না খেয়ে খোলা আকাশের নিচে দিন-রাত অতিবাহিত করে সমাবেশ সফল করছেন। আমরা যদি সঠিকভাবে এগিয়ে যেতে পারি তাহলে তা শুধু আমাদের জন্য নয়, গোটা দেশের অস্তিত্ব রক্ষার জন্য শুভ হবে।’

আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘তারা আমাদের শান্তিপূর্ণ সমাবেশগুলোর মধ্যেই পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে। মিথ্যা মামলা দিচ্ছে। এতভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেও রুখতে পেরেছে কি?’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা কঠিন সময় পার করছি। এই লড়াই-সংগ্রামের আগ্নেয়গিরির মধ্য দিয়ে মানুষ যেভাবে ফুঁসে উঠছে, তাতে আমাদের বিজয় হবেই।’

রাজনীতি বদলে গেছে, রাজনীতির নষ্ট সময় চলছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘চলমান রাজনীতির নষ্ট সময়ে আমরা যদি মাওলানা ভাসানীর ত্যাগের কথা অনুসরণ করি, তাহলে কিছুটা হলেও এগিয়ে যেতে পারি। কারণ, ত্যাগ স্বীকার করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। জাতির অস্তিত্ব রক্ষা করতে হবে। বাংলাদেশকে বাঁচাতে হবে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন– বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকতউল্লাহ বুলু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

 

 

/জেডএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি