মির্জা ফখরুলের আটকের বর্ণনা দিলেন তার স্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ ডিসেম্বর ২০২২, ০৭:৩৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১২:২২

রাজধানীর উত্তরার বাসা থেকে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে পুলিশ। বিষয়টি নিয়ে শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর ৬টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তার স্ত্রী রাহাত আরা বেগম।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ডিবির চার জনের মতো সদস্য তার বাসায় প্রবেশ করে, বাকিরা নিচে ছিল।

কেন নিয়ে যাওয়া হচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওরা বলেছে, দুই তিনটা মামলা নাকি হয়েছে। 'উপরের নির্দেশে' তাকে নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি বলেন, তার স্বামী রাতেই বাসায় ফিরেছিলেন। তার শরীরও বেশ খারাপ ছিল। বাসায় ফিরে ঘুমিয়ে পড়েছিলেন।

পুলিশ সদস্যরা রাত ৩টার দিকে বাসায় ঢুকে সাড়ে ৩টার মধ্যে মির্জা ফখরুলকে নিয়ে যায় বলে জানান তিনি।

রাহাত আরা বেগম জানান, চার থেকে পাঁচটি গাড়ি নিয়ে রাত ১০টা থেকেই এলাকায় পুলিশের টহল ছিল। পরে রাত ৩টার দিকে তারা দরজা খুলতে বলে। এ সময় প্রহরীরা খুলতে চাচ্ছিল না। তাদের চড়-থাপ্পড় মারা হয়।

তিনি বলেন, আটকের সময় তার বাসার সামনের রাস্তার বাতিও নিভিয়ে ফেলা হয়।

/এসটিএস/এমপি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী