প্রধানমন্ত্রীর সময় শেষ তাই মেট্রোরেল উদ্বোধনে তাড়াহুড়ো : দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২২, ১৮:২৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৮:৪৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় শেষ, তাই তাড়াহুড়ো করে মেট্রোরেল উদ্বোধন করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ -এর উদ্যোগে খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এই মন্তব‌্য ক‌রেন।

শামসুজ্জামান দুদু বলেন, প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন আর সময় বেশি নাই, ক্ষমতা থেকে চলে যেতে হবে। আজ মেট্রোরেল উদ্বোধন করছেন। মেট্রোরেলের রাস্তা হচ্ছে ৫১ কিলোমিটার। ৫১ কিলোমিটারের কাজ শেষ করার পরে আপনি উদ্বোধন করবেন—এটাই ছিল স্বাভাবিক, কিন্তু ১০ থেকে ১১ কিলোমিটার হওয়ার পরে উদ্বোধন করছেন। তাহলে কি আমরা বুঝে নেবো ৫১ কিলোমিটারের কাজ শেষ করার সময় আপনার নাই? এজন্য কি তাড়াহুড়া করে মেট্রোরেল উদ্বোধন করছেন?

নতুন বছরে নতুন সরকারের বিজয় বার্তা আসবে মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, আর ৩-৪ দিন পরে নতুন বছর আসছে। আমি নিশ্চিত, নতুন বছর হবে নতুন সরকারের বিজয় বার্তা। আল্লাহ ছাড়া কোনও শক্তি নাই এই বিজয়ে বাধা দেয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।

/জেডএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ