স্বেচ্ছাসেবক দলের নেতাকে আটকের অভিযোগ মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৫৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৬

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে জেলগেট থেকে তুলে নেওয়ার অভিযোগ করে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘মোসাব্বির দীর্ঘদিন কারাবন্দী থেকে আদালতের মাধ্যমে জামিন পাওয়ার পর ২ ফেব্রুয়ারি কারাগার থেকে বের হন। আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় কারাফটক থেকে সাদাপোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সাদা মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায়।’

এ ঘটনায় নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ জানিয়ে বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দীর্ঘদিন কারান্তরীণ থেকে জামিনে বের হওয়ার পর পুনরায় তাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। অবৈধ, ফ্যাসিবাদী সরকার তাদের পতনের আন্দোলনকে দমনের জন্য এসব তরুণ ও সাহসী নেতা-কর্মীদের তুলে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আন্দোলনকে বন্ধ করতে চায়।’

এ সময় আজিজুর রহমানকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান বিএনপির মহাসচিব।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের