‘১০ দফা বাস্তবায়নে যুবদল রাজপথে ভ্যানগার্ডের ভূমিকায় থাকবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৩, ২২:২২আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ২২:২২

বিএনপির দেওয়া ১০ দফা দাবি বাস্তবায়নে যুবদল রাজপথে ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে যুবদলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। এ সময় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন তারেক রহমান।

তারেক রহমানের উপস্থিতিতে যুবদল সভাপতি বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ১০ দফা দাবি পেশ করেছেন তা বাস্তবায়নে যুবদল রাজপথে ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে। সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনা হবে। তার উপস্থিতিতে আগামী বছর ইফতার মাহফিল করবে যুবদল।’

মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবার যুবদলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সময় দিচ্ছেন। নিজের মতোন করে নার্সিং করছেন।’

সুলতান সালাহউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ যুবদল নেতৃবৃন্দ।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম