নয়াপল্টনে ফিরলেন রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৩, ১২:৫৪আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১২:৫৯

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কারাগার থেকে মুক্ত হন মঙ্গলবার (২৫ এপ্রিল)। আজ রবিবার (৩০ এপ্রিল) তিনি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান। প্রায় পাঁচ মাস পর তার আগমনকে কেন্দ্র করে নয়াপল্টনে জড়ো হন তার শতাধিক অনুসারী।

রবিবার দুপুর ১২টার দিকে দলের কার্যালয়ে এলে ফুল ও স্লোগান দিয়ে রিজভীকে বরণ করে নেন নেতাকর্মীরা।

সহ-দফতর সম্পাদক মুনির হোসেন বলেন, ‘দীর্ঘ প্রায় ১৪৫ দিন পর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।’

প্রত্যক্ষদর্শীরা জানান, রিজভীকে স্বাগত জানানোর জন্য রবিবার সকাল থেকেই কয়েকশ’ নেতাকর্মী অপেক্ষা করছিলেন। রিজভী গাড়ি থেকে নামার পরপরই নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। পরে মিছিল নিয়ে সিটি হার্ট ভবনের সামনে থেকে দলীয় কার্যালয়ের সামনে আসেন। এরপর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় নিজের দফতরে যান। এ সময় তাকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিংসহ কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নয়াপল্টনে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত রিজভী

দলীয় কার্যালয়ের সামনে রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, মৎস্যজীবী দলের সদস্যসচিব মো. আবদুর রহিম, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, ফজলে হুদা সোহেল, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের খন্দকার এনামুল হক এনাম, ওমর ফারুক মুন্না, রবিউল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ প্রমুখ।

গত বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টন থেকে বিএনপির আরও নেতাকর্মীদের সঙ্গে গ্রেফতার হন রুহুল কবির রিজভী। তার গ্রেফতারের পর দলের দফতর বিভাগের কার্যক্রম পরিচালনার জন্য সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে দায়িত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ