আ.লীগ গণতন্ত্র পুনরুদ্ধারে বাধা দানকারী: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৩, ১৮:৪২আপডেট : ২৭ মে ২০২৩, ১৯:২০

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, ভবিষ্যতে যারা গণতন্ত্র পুনরুদ্ধারে বাধা দেবে, তাদের ভিসা দেওয়া হবে না। আর এই বাধা দানকারীরা হলো আওয়ামী লীগ।’

শনিবার (২৭ মে) নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবিতে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপির প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

খন্দকার মোশাররফ বলেন, ‘শেখ হাসিনার অধীনে নির্বাচন কোনোভাবে সুষ্ঠু হওয়া সম্ভব নয়। আজ বিদেশিরাও তা-ই মনে করছে। এখন বিদেশিরাও দাবি তুলেছে সুষ্ঠু নির্বাচনের।’

আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ভালো করে জানে জনগণ দিনের বেলায় ভোট দিতে পারলে আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হবে।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচন হবে না। এ দেশে গণতন্ত্রকে উদ্ধার করতে হলে গণ-অভ্যুত্থানের কোনও বিকল্প নেই। আমরা আশাবাদী, জনগণ প্রস্তুত, অচিরেই গণ-অভ্যুত্থান শুরু হয়ে যাবে।’

এ সময় খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, ‘বিএনপির প্রতিটি কর্মসূচিতে আওয়ামী লীগের পেটোয়া বাহিনী বাধা দিচ্ছে।’

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আজ সারা পৃথিবীর মানুষ আপনাদের ভিসা দিচ্ছে না, পৃথিবীর কোনও সভ্য দেশ আপনাদের মতো চোর-বাটপারদের ভিসা দেবে না। গত ১৪ বছরে আপনাদের সব অপকর্মের বিচার হবে।’

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, ‘এই সরকার সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। দেশের আকাশে আজ অস্বাভাবিক পরিস্থিতি, ঝড় আসতেছে; এই সরকার উড়ে যাবে। শেখ হাসিনাকে জেলখানায় যেতেই হবে, কোনও রক্ষা নেই। শেখ হাসিনার সূর্য ডুবে গেছে।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, আজিজুল বারী হেলাল, মহিলা দলের সভানেত্রী মির্জা আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

এর আগে দুপুর ১২টা থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকা বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে। আবহাওয়ার বৈরিতার কারণে বেলা আড়াইটায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় দেরিতে।

সমাবেশে কেন্দ্র করে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত একটি রাস্তা বন্ধ রাখা হয়। নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ও সতর্ক অবস্থানে ছিল পুলিশ।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম