বিএনপি মহাসচিবের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৩, ১২:২৯আপডেট : ০৪ জুন ২০২৩, ১২:২৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি। রবিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে এ বৈঠক শুরু হয়।

রবিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি জানান, মির্জা ফখরুল ছাড়াও বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। জাপান দূতাবাসের প্রথম রাজনৈতিক সচিব ইগাই-ও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক থেকে বেরিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জাপানের সঙ্গে আমাদের বন্ধুত্ব, আমাদের পার্টনারশিপ অনেক। দুই দেশের সম্পর্ক অনেক লম্বা। এই দেশের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘বৈঠকে নির্বাচন ব্যবস্থা, মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা কনসার্ন। তারা বোঝার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবে এসব বিষয় আলোচনায় এসেছে।’

বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এমন প্রশ্নের জবাবে খসরু বলেন, ‘এসব বলবো না।’

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী