বিদ্যুতের দাবিতে বিএনপির স্মারকলিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২৩, ১৫:১৭আপডেট : ০৮ জুন ২০২৩, ১৬:৪৬

বিদ্যুতের দাবিতে স্মারকলিপি দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে রাজধানীর মতিঝিলের ওয়াপদা ভবনে অবস্থিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীসহ একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি পৌঁছে দেন।

অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে মতিঝিল বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের উদ্দেশ্যে নয়াপল্টন থেকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীরা মিছিল করে নটরডেম কলেজের সামনে যান। সেখানে পুলিশ ব্যারিকেড দেয়। পুলিশের ব্যারিকেডের সামনে রিজভী বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনগণের শক্তির কাছেই মাথা নত করতে হবে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী বলেছেন ‘বিদেশি চাপের কাছে আমি মাথা নত করবো না।’ কিন্তু প্রধানমন্ত্রী, আপনাকে জনগণের শক্তির কাছেই মাথা নত করতে হবে। সীমান্তে যখন আমাদের লোককে গুলি করে, তখন তো আপনাকে মাথা উঁচু করে থাকতে দেখি না। একটা প্রতিবাদও আপনাকে করতে দেখি না।’’

আরামবাগে বিএনপির মিছিলে পুলিশের বাধা রিজভী আরও বলেন, ‘আজকে সরকারের পতন অত্যাসন্ন। এই বিদ্যুৎ খাতে প্রায় ১৫৪টি প্ল্যান্ট। তার মধ্যে শুধু ৪৯টি কোনও রকম চালু আছে। ১০৪টি প্রায় বন্ধ। এগুলো তাহলে কোথায় গেলো। আপনার (সরকারের) এক এমপি বলেছিলেন, ফেরি করে নাকি বিদ্যুৎ বিক্রি হবে, সেই ফেরির বিদ্যুৎ কোথায় গেলো?’

অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক মীর শরাফৎ আলী সপু, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দীন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার প্রমুখ।

পরে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীসহ একটি প্রতিনিধি দল মতিঝিলের ওয়াপদা ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে বিদ্যুতের দাবিতে স্মারকলিপি পৌঁছে দেন।

ছবি: নাসিরুল ইসলাম

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম