বিএনপিকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দিতে চায় সরকার: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৩, ১৮:১৯আপডেট : ১৫ জুন ২০২৩, ১৮:৪৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সম্প্রতি বিএনপির নেতাকর্মীদের ওপরে সরকারের জুলুম-নির্যাতন ও বিভিন্ন কৌশল বেড়েই চলেছে। তিনি বলেন, ‘নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগকে ব্যবহার করে—খুন, হত্যা, মিথ্যা মামলা, উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে মিথ্যা মামলায় নামভুক্ত নেতাকর্মীদের কারাগারে প্রেরণ করা হচ্ছে।’

বৃহস্পতিবার (১৫ জুন) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘‘গতকাল (বুধবার) চট্টগ্রামে ‘তারুণ্যের সমাবেশে’ আসা ও যাওয়ার সময় যুবদলের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। আমাদের কয়েকজন নেতাকে আটক করেছে পুলিশ। কী একটা অবস্থা, আমাদের ওপর হামলা করে, আবার আমাদের নামেই মামলা করে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘পুরনো মামলাগুলো আবার সচল করা হচ্ছে। তড়িঘড়ি করে মামলার রায়গুলো দিতে চেষ্টা করে যাচ্ছে সরকার। এ সরকারের মূল উদ্দেশ্য বিএনপিকে মাঠে নামতে না দেওয়া, মাঠছাড়া করা। আগের মতো একতরফা নির্বাচন করে ক্ষমতায় থেকে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সরকার।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের কাজই হচ্ছে সংঘাত সৃষ্টি করা, সংঘাত সৃষ্টি করে আমাদের নামে মামলা দেবে। আমাদের নেতাকর্মীদের আটক  ও গ্রেফতার করে দমনের লক্ষ্য এই সরকারের।’

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নরসিংদীর বাড়িতে সন্ত্রাসী হামলা ও বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘শুধু তাই নয়, চক্রান্তমূলকভাবে খোকনের নরসিংদীর বাসভবন ও বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এটি কোনও সাধারণ ঘটনা নয়। সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ যোগসাজশে এবং সমর্থনে কিছু সন্ত্রাসী দিয়ে এই হামলা ও পরে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন প্রমুখ।

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান