সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ এবং তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘বর্তমান সরকারের আমলে অর্ধশতাধিক সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার এবং অসংখ্য সাংবাদিক মামলা-হামলার শিকার হয়েছেন। একযুগেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার হয়নি। এছাড়াও অসংখ্য সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার না হওয়ায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।’
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, "স্বৈরাচার সরকারের হাতে দেশের মানুষের জান-মালের কোনও নিরাপত্তা নেই। তাদের হাত থেকে নারী-পুরুষসহ কেউই রক্ষা পাচ্ছে না। রেহাই পাচ্ছে না গণমাধ্যমের সাংবাদিকরাও। মানুষের জীবন এখন চরম নিরাপত্তাহীন। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সমালোচনা করলে অথবা দুর্নীতির খবর প্রকাশ করলেই নেমে আসে সহিংস আক্রমণ।”
তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র ও আইনের শাসন থাকলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতো না। দুর্নীতি ও দুঃশাসনের কবলে গোটা দেশটাই এখন দুর্বিষহ কারাগারে পরিণত হয়েছে।’
আরও পড়ুন:









