দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক নাদিমের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
১৫ জুন ২০২৩, ১৮:২৩ আপডেট : ১৫ জুন ২০২৩, ১৮:২৭

জামালপুরে দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক গোলাম রব্বানি নাদিম ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

সাংবাদিক গোলাম রব্বানি নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন। বুধবার রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন তিনি।

স্থানীয় সাংবাদিক লালন বলেন, ‘বুধবার রাতে পেশাগত কাজ শেষে বাড়ি ফিরছিলেন গোলাম রব্বানি নাদিম। পথিমধ্যে পাটহাটি এলাকায় একদল সন্ত্রাসী নাদিমকে পিটিয়ে অজ্ঞান অবস্থায় নির্জনে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে আজ সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।’

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল বলেন, ‘সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে নাদিম কখনও পিছপা হয়নি। নাদিমকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

পুলিশ সুপার নাাসির উদ্দিন আহমেদ বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে পুলিশের পাঁচটি টিম কাজ করছে।’

আরও খবর: জামালপুরে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক আহত

/এসএন/
সম্পর্কিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
‘চরদখলের’ চিত্র এবার রাজধানীতে, জননিরাপত্তা নিয়ে শঙ্কা
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় মিজানুর রহমান গ্রেফতার 
সর্বশেষ খবর
রাজধানীতে সরকারি স্টাফ কোয়ার্টারে তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার
রাজধানীতে সরকারি স্টাফ কোয়ার্টারে তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ