বিএনপির সহিংসতার পথে হাঁটার প্রয়োজন নেই: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৩, ১৪:৪০আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৭:১৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জনগণের সমর্থন নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। বিএনপির সহিংসতার পথে হাঁটার প্রয়োজন নেই, জনগণ বিএনপির সঙ্গে আছে। সরকার জনবিচ্ছিন্ন হয়ে নিজেরাই সহিংসতার পথে হাঁটছে।’

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে গণঅধিকার পরিষদের (নুরপন্থি) সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আমির খসরু এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বুধবার সরকারবিরোধী আন্দোলনের নতুন ডাক দেওয়া হবে। এর মাধ্যমে পুরো জাতিকে একসঙ্গে করে যুগপৎ আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া হবে। সে জন্য ১২ জুলাই যৌথ ঘোষণা দেওয়া হবে। দলগুলো নিজ নিজ জায়গা থেকে এক ঘোষণা দেবে। এর মাধ্যমে দাবি আদায়ে সফল হবো।’

এ সময় গণঅধিকার পরিষদের (নুর) সভাপতি নুরুল হক নুর বলেন, ‘আন্দোলনকে এগিয়ে নেওয়া হবে। আমরাও কর্মসূচি ঘোষণা করবো। আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে সহিংসতায় উসকানি দিচ্ছে।’

বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানান নুর।

এর আগে দুপুর ১২টার দিকে গুলশানে গণঅধিকার পরিষদের সঙ্গে বিএনপির বৈঠক শুরু হয়। গতকাল সোমবার দলের আরেক অংশের সঙ্গেও কথা বলেছে বিএনপি।

/এসটিএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
সেই একই জায়গা দখল করেছে ককরোচ জনতা পার্টি, উত্তপ্ত দিল্লি
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলেন এই দিনে
সর্বশেষ খবর
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক শফিক কারাগারে
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক শফিক কারাগারে
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে হুতিদের অবরোধের তীব্র নিন্দা ঢাকার
সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে হুতিদের অবরোধের তীব্র নিন্দা ঢাকার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার