বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে বিশেষ আদালতে সাজার রায় ঘোষণার আগেই প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে দলের নেতাকর্মীরা। বুধবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে তারা।
প্রত্যক্ষদর্শী একাধিক নেতাকর্মী জানান, তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় আদালতের রায়ের প্রতিবাদে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন বিক্ষোভ করেছে। বিকাল ৪টায় এ প্রতিবেদন লেখার সময় নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে।
এ সময় বিএনপির ঢাকা মহানগর, কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা বিক্ষোভে জড়ো হয়েছে।









