২৯ জুলাইয়ের সংঘর্ষের ঘটনা কূটনীতিকদের অবহিত করলো বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৩, ১৮:৩৫আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৯:০৪

ঢাকার প্রবেশমুখে গত ২৯ জুলাই (শনিবার) ‘শান্তিপূর্ণ অবস্থান’ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের অনুসারীদের হামলার অভিযোগ এনে সেদিনের ঘটনাবলি ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের জানিয়েছে বিএনপি।

বুধবার (২ আগস্ট) গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত সভায় কূটনীতিকদের এ বিষয়ে ব্রিফ করা হয়। লিখিত ব্রিফ করেন বিএনপির ফরেন রিলেশন্স উইংয়ের প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে দলের ফরেন উইংয়ের গুরুত্বপূর্ণ সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২৯ জুলাই শনিবার সরকার পতনের এক দফা দাবিতে বিএনপিসহ আন্দোলনরত যুগপৎ রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ, র‌্যাব, বিজিবি ও ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়ংকর হামলার বিষয়টি আমরা কূটনীতিকদের সামনে উপস্থাপন করেছি।’

দলের ফরেন উইং সূত্র জানায়, বিএনপির ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে ভারতের কোনও প্রতিনিধি এই ব্রিফিংয়ে ছিলেন না।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ