আমরা এক অস্বস্তিকর পরিবেশে দিনাতিপাত করছি: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৩, ২১:৪৩আপডেট : ১২ আগস্ট ২০২৩, ২২:০৭

দুর্বৃত্তদের হামলায় দুই হাতের কব্জি বিছিন্ন হওয়া যুবদল নেতা লিটন মণ্ডলকে হাসপাতালে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এসময় তিনি বলেন, ‘দেশে আইনের শাসন নেই, বিচার নেই। এই অস্বস্তিকর পরিবেশে আমরা দিনাতিপাত করছি।’

শনিবার (১২ আগস্ট) বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আহত যুবদল নেতা লিটন মণ্ডল চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। আমির খসরু হাসপাতালে লিটনের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার সঙ্গে কুশল বিনিময় করেন।

পরে সাংবাদিকদের কাছে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের অবস্থা কেমন, লিটন মণ্ডলের ওপর হামলার দৃশ্য দেখলেই তা বুঝা যায়। দেশে আইনের শাসন নেই, বিচার নেই। এই অস্বস্তিকর পরিবেশে আমরা দিনাতিপাত করছি।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— দলের স্বাস্থ্যবিষয়ক সস্পাদক ডা. রফিকুল ইসলাম, ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হারুনুর রশিদ মোল্লা, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি ও যুবদল নেতা সোহেল খান প্রমুখ।

উল্লেখ্য, গত ১৩ জুলাই সংগঠনের লিফলেট বিতরণের সময় সন্ত্রাসীরা লিটনকে কুপিয়ে তার দুই হাতের কব্জি বিছিন্ন করে এবং দুইটি পা লোহার রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলে। লিটন ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সদস্য।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ