আ. লীগের ওপর দেশের মানুষের আস্থা নেই: মঈন খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৩, ১৭:১৪আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৭:১৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, দেশ স্বাধীন হওয়ার ৫০ বছর পরও বলতে হয়, এই সরকার মানুষের অধিকার কেড়ে নিয়েছে। দীর্ঘ ১৮ বছর ধরে তারা স্বৈরাচারী শাসন চালিয়ে যাচ্ছে। আওয়ামী সরকারের ওপর এ দেশের মানুষের কোনও আস্থা নেই। তাদের জনগণের মুখোমুখি হতে হবে। জনগণ তাদের প্রশ্ন করবে, তারা কেন দেশ থেকে গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসনব্যবস্থা গঠন করেছে।  

সোমবার (২৮ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১ কেন্দ্রীয় কমিটি এ আয়োজন করে।

ড. আবদুল মঈন খান বলেন, ‘বাংলাদেশ থেকে গণতন্ত্র হরণ করা হয়েছে। এটা দেশের মানুষ মেনে নেবে না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, বাকশালে বিশ্বাস করি না। এই সরকার মেগা প্রজেক্টের নাম দিয়ে মেগা দুর্নীতি করেছে। সরকার শুধু অর্থনীতিতে ব্যর্থ হয়নি, কূটনীতিতেও ব্যর্থ হয়েছে।’

সরকার গণতন্ত্রকে ধ্বংস করার কারণে ব্রিকসের সদস্য হতে পারেনি মন্তব্য করে তিনি বলেন, ‘এটা আমাদের বাংলাদেশিদের জন্য লজ্জার বিষয়। লজ্জায় আামদের মাথা কাটা গিয়েছে। আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া বলছে এই সরকার গণতন্ত্রকে ধ্বংস করে ফেলেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমরা এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। শান্তিপূর্ণ গণআন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবো আমরা।’

জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১ এর সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় আরও বক্তব‌্য রা‌খেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আবু নাসের মো. রতমাতুল্লাহ প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী