সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে সরকারকে বিদায় নিতে হবে: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৫

সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে এই সরকারকে বিদায় নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘সরকার বিদায় নিলে দেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে। অনুষ্ঠিত হবে ভালো নির্বাচন। সেই নির্বাচনে কারা ক্ষমতায় আসবে আওয়ামী লীগ ও এর সহযোগীরা জানে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও আমানউল্লাহ আমানের মুক্তির দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘এখন চারপাশে কথাবার্তা হচ্ছে, এই সরকার আর থাকছে না। নিশ্চিতভাবে এই সরকার আর থাকছে না। খুব শিগগিরই তাদের বিদায় নিতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার গায়ের জোরে, বন্দুকের জোরে দেশ দখল করে নিয়েছে। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের যে নির্বাচনের কথা তারা (সরকার) বলে, এগুলো কোনও নির্বাচন হয়নি। এসব নির্বাচনের কথা যাতে না বলা যায়, সেজন্য সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে। এই আইন মানুষের মুখকে বন্ধ করার জন্য।’

গণতন্ত্রের মুখোশধারীরা দেশকে দখল করে নিয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন-আদালত, শিক্ষাঙ্গন দখল করেছে সরকার। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এরশাদের হাত থেকে দেশকে দখলমুক্ত করা হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু আবার গণতন্ত্রের মুখোশধারীরা শেখ হাসিনাকে সামনে এনে দেশকে দখল করে নিয়েছে।’

দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও ছিলেন– সাবেক সংসদ সদস্য আসিফা আশরাফি পাপিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, সাবেক সংসদ সদস্য নূর আফরোজ জ্যোতি প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী