খালেদা জিয়াকে সরকার হত্যা করতে চায়: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২৩, ২২:৪২আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ২২:৫৪

‘সরকার খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে হত্যা করতে চায়’ বলে সরাসরি অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়াকে এই সরকার, এই অনির্বাচিত গণবিরোধী সরকার হত্যা করতে চায়। তাকে চিকিৎসার কোনও সুযোগ না দিয়ে প্রতারণা করে, জনগণকে ভুল বুঝিয়ে, আইনের ভুল ব্যাখ্যা দিয়ে বিনা চিকিৎসায় হত্যা করতে চায়।’

খালেদা জিয়াকে বিদেশে নিতে পরিবারের দেওয়া আবেদন আইন মন্ত্রণালয়ের নাকচের প্রসঙ্গ টেনে সোমবার (২ অক্টোবর) বিকালে কৃষক সমাবেশে বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ‘শেখ হাসিনা সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তির এক দফা’ দাবিতে এই কৃষক সমাবেশ হয়।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘যে কথাগুলো তারা (সরকার) বলছে, এই কথাগুলোর একটাই মাত্র উদ্দেশ্য—এরা আসলে কাপুরুষ, এরা ভীত। এরা জানে খালেদা জিয়া যদি সুস্থ হয়ে যান, আবার জনগণের মাঝে ফিরে আসেন, তাহলে তার জন্য কোটি মানুষ রাস্তায় নেমে আসবে। তাদের তখতে তাউস ধ্বংস হয়ে যাবে।’

ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য তারা (সরকার) বিভিন্ন রকম আইন-কানুন দেখাচ্ছে। যখন আপনার (শেখ হাসিনার) কানের সমস্যা হয়েছিল, তখন আপনি আমেরিকা গিয়েছিলেন, আজকে খালেদা জিয়ার যখন জীবন-মরণের সমস্যা, তখন এসব কথা বলছেন কেন?’

‘একটাই কারণ, রাজনৈতিকভাবে তারা খালেদা জিয়াকে হিংসা করে, তারা তাকে সুস্থ করতে চায় না। তারা খালেদা জিয়াকে রাজনীতি করতে দিচ্ছে না। আওয়ামী লীগের সম্পূর্ণ লক্ষ্য একটাই—এ দেশে কোনও বিরোধী দল থাকবে না। এ দেশে তারাই সরকার চালাবে, তারাই সরকারে থাকবে। তাদের কথাবার্তা শুনলে মনে হবে, তারাই শুধু দেশের মালিক, আর আমরা সব প্রজা।’

মির্জা ফখরুল বলেন, ‘পিটার হাসকে নিয়ে তারা (সরকার) খুব রেগেছে। তাদের নেতা-মন্ত্রীরা সব ডিপ্লোমেটিক নর্মসকে উপেক্ষা করে তার বিরুদ্ধে যারপরনাই কথাবার্তা বলছে। এমনকি তাদের বশংবদ যে টেলিভিশন চ্যানেলগুলো আছে, মিথ্যাচার করছে। এরা এত দায়িত্বজ্ঞানহীন, যে দেশটাতে আমাদের সবচেয়ে বেশি রফতানি পণ্য যায়, সেই দেশের সঙ্গে তারা সমস্যা তৈরি করেছে।’

কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিএনপি নেতা শাহজাহান ওমর, বরকতউল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, ফরহাদ হালিম ডোনার, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে তার ছোট ভাই শামীম ইস্কান্দার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ওই আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানোর পর রবিবার (১ অক্টোবর) মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শর্তে তিনি সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্ত আছেন, তাতে আগের আদেশ চলমান থাকা অবস্থায় তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া সম্ভব না।

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের