গণতন্ত্র ফেরাতে রাস্তায় নামা ছাড়া অন্য কোনও পথ নেই: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৩, ১৫:৩০আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৫:৩০

বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আমাদের রাস্তায় নামতেই হবে। এ ছাড়া অন্য কোনও পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার (৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তি ও দ্রুত সুচিকিৎসা, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আমাদের আরও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসতে হবে। ঘরে বসে থাকলে চলবে না। এখন বাইরে বের হওয়ার সময় রাস্তায় নামার সময়। তাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামলেই এই সরকারের পতন হবে। দেশে গণতন্ত্র ফিরে আসবে।

তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, দেশের মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠা করতে হলে, দেশের মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনতে হলে প্রথমে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এ ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না এবং শান্তিপূর্ণ কোনও কিছু হবে বলে আমার মনে হয় না।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। আর এ জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের একটা জায়গায় দাঁড়াতে হবে। তাহলে দেশে গণতন্ত্র ও স্বাধীনতা ফিরে আসবে।

দুদু বলেন, দেশনেত্রী (খালেদা জিয়া) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, এটা প্রধানমন্ত্রী জানেন। যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মণী, তিন-তিনবারের প্রধানমন্ত্রী, যিনি তার জীবনের কোনও নির্বাচনে হারেননি; তার পরিবার থেকে তার সুচিকিৎসার জন্য আবেদন করা হয়েছে। এটাই প্রথম আবেদন না, এর আগেও করা হয়েছিল। আমরা মনে করেছিলাম যিনি দেশনেত্রী ও আপসহীন নেত্রী, তার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কোনও ব্যবস্থা করবে সরকার। কিন্তু আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলার আগে যুক্তরাষ্ট্রে ভয়েস অব আমেরিকার সাক্ষাৎকারে বলেছেন প্রধানমন্ত্রী এটা সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি দম্ভিকতার সঙ্গে এটা নাকচ করে দিয়েছেন।

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে ও সহসভাপতি মাহমুদুল হাসান শামীমের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন প্রমুখ।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী