হরতালের সমর্থনে পুরান ঢাকায় জবি ছাত্রদলের বিক্ষোভ

জবি প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২৩, ১৫:৫৬আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৫:৫৬

বিএনপির ডাকা সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

রবিবার (২৯ অক্টোবর) দুপুর ২টা নাগাদ পুরান ঢাকার পাটুয়াটুলী এলাকা থেকে মিছিল নিয়ে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিডফোর্ট) হাসপাতাল এলাকায় গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা হরতাল সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।  

জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে অবস্থান করবে এবং সর্বোচ্চ আন্দোলন সৃষ্টি করবে। পুলিশ দিয়েও তারা জনগণকে দমিয়ে রাখতে পারবে না। হরতালে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বলে দিচ্ছে— তাদের সময় ঘনিয়ে এসেছে।’

সংগঠনের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, ‘আওয়ামী সরকার গণতন্ত্রকামী জনতাকে মোকাবিলা করতে ভয় পেয়ে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা বর্বর হামলা চালিয়েছে। এসব হামলা মামলা গ্রেফতার করে এই ফ্যাসিস্ট সরকারের শেষ রক্ষা হবে না। আমরা জীবন দিয়ে হলেও এই দেশ এবং জনগণকে রক্ষা করবোই করবো, ইনশাআল্লাহ। জনগণের বিজয় সন্নিকটে।’

/ইউএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান