বুধ ও বৃহস্পতিবার আবারও অবরোধ বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৩, ১৭:১৬আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৭:৪৬

পঞ্চম দফায় আবারও টানা দুই দিনের অবরোধ ঘোষণা করেছে বিএনপি। সরকার পতনসহ একদফা দাবিতে চলমান এই অবরোধ কর্মসূচি মঙ্গলবার (১৪ নভেম্বর) বিরতি দিয়ে বুধবার (১৫ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হবে।

সোমবার (১৩ নভেম্বর) বিকালে জুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কথা জানান। তিনি বলেন, সারা দেশে শুক্রবার (১৭ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা অবিরাম, সর্বাত্মক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।’

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায়, নিহত সঙ্গীদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং সারা দেশে গ্রেফতারকৃত হাজারো নেতাকর্মীর মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানান রিজভী। তিনি বলেন, ‘সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং জনগণের ন্যায্য দাবি মেনে নেবে।’

উল্লেখ্য, বিএনপির চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবেরোধ শেষ হবে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টায়।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী