জেল-জুলুম চালিয়ে এবার শেষ রক্ষা হবে না: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৩৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৩৮

আওয়ামী লীগের জনগণের ভোটাধিকার হরণের সব অপচেষ্টা বানচাল করতে দেশের সব রাজনৈতিক দল চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, একদলীয় শাসনব্যবস্থা থেকে দেশকে উদ্ধার করতে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। গণতন্ত্রকামী বিরোধী নেতাকর্মী ও সমর্থকদের জেল-জুলুম চালিয়ে এবার শেষ রক্ষা হবে না।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৭টায় রাজশাহী মহানগরীতে সরকারের পদত্যাগ ও অনান্য দাবিতে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন তিনি।

রাজশাহী জেলা যুবদল ও জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি রাজশাহীর তেরোখাদিয়া স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়ে সিটি হাট রোডের ডাবতলার মোড়ে গিয়ে শেষ হয়।

রিজভী বলেন, ১৯৯০ সালের আজকের দিনে (৬ ডিসেম্বর) স্বৈরাচার এরশাদ যেমন জনরোষ থেকে বাঁচতে পারেননি, পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এ সরকারও জনরোষ থেকে বাঁচতে পারবে না। বিজয়ের মাসেই (ডিসেম্বর) তাদের পতন হবে। তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে হবে তাদের।

মিছিলে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী