কমনওয়েলথ দলের সঙ্গে বিএনপির ভার্চুয়াল বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৪, ২১:১৭আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ২১:১৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। শুক্রবার (৫ জানুয়ারি) বিকাল ৫টা ১০ মিনিট শুরু হওয়া এই বৈঠক পৌনে ৭টায় শেষ হয়।

বৈঠকে আওয়ামী লীগ সরকারের ‘এক তরফা নির্বাচন আয়োজন’, ‘ডামি প্রার্থী’, ‘কেন্দ্রে বেশি ভোটার দেখাতে সরকারের নানা অপচেষ্টা’সহ নানা অভিযোগ কমনওয়েলথের প্রতিনিধি দলের কাছে তুলে ধরেছে বিএনপি।

সূত্র জানায়, পুরো দেশের মানুষের সামনে পরিষ্কার যে, একটি একতরফা ডামি নির্বাচন হচ্ছে। এ বিষয়গুলো বৈঠকে তুলে ধরেন নেতারা।

বৈঠকে বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান নেতৃত্ব দেন যুক্ত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি আন্তর্জাতিক বিষয় সম্পাদক হুমায়ুন কবির ও বিএনপি মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।

কমনওয়েলথ ১০ সদস্য দলের নেতৃত্বে ছিলেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী অরিতি ব্রুস গোল্ডিং।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী