আ. লীগ দেশে দ্বিতীয় বাকশাল কায়েম করেছে: মঈন খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৪, ১৫:৩৮আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৫:৩৮

বিএনপির জাতীয় কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে দেশে দ্বিতীয় বাকশাল কায়েম করে মানুষের অধিকার হরণ করে নিয়েছে। এটি হচ্ছে আজকের বাস্তবতা, আর এটাই হচ্ছে বাংলাদেশ। এ থেকে দেশকে মুক্ত করতে হলে জিয়াউর রহমানের আদর্শ আমাদের বাস্তবায়ন করতে হবে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে এই আয়োজন করা হয়।

মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ নিজেদেরকে গণতন্ত্রের পক্ষের দল হিসেবে দাবি করে, কিন্তু ’৭২ থেকে ’৭৫ এবং বিগত ১৫ বছরে আওয়ামী লীগ যেসব কর্মকাণ্ড করেছে তা প্রমাণ করে— আওয়ামী লীগ স্বাধীনতার যে আদর্শ তার বিরোধী।’

দেশের মানুষ ভালোবেসে জিয়াউর রহমানকে ডেকে দেশকে পুনর্গঠনের দায়িত্ব দিয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের ওপর আস্থা রাখতে পারেনি। সে আস্থা তারা জিয়াউর রহমানের ওপর রেখেছিল। আর কয়েক বছর পর জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে বহু দলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন।’

বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বিশ্বাসী  মন্তব্য  মঈন খান বলেন, ‘আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন করছি, এটা অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। কারণ এর ব্যাখ্যা হচ্ছে— বিএনপি আওয়ামী লীগের মতো লগি বৈঠার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা একটি সভ্য জাতি হিসেবে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে চাই।’

জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজার পরিচালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রিন্সিপাল শাহ্ মো. নেছারুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ