আমরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনীতি করি: মঈন খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৪, ১৪:৫৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৪:৫৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, কে নির্বাচিত হবে এবং কে নির্বাচিত হবে না‑ এগুলো ভোটের আগে থেকে ঠিক করা ছিল। এই পরিস্থিতিতে আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো। আমরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনীতি করি।

শুক্রবার (২৬ জানুয়ারি) প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কম্বল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, হাজার কোটি টাকা খরচ করে এ সরকার মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল তৈরি করেছে। তাদেরকে বলতে চাই‑ তাহলে গরিব মানুষদেরকে কেন একটা কম্বল দিতে পারে না? আমরা এই নির্বাচন বর্জন করেছি এবং আমাদের লক্ষ্য দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। 

তিনি বলেন, আমরা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছি। এই দিনটি উপলক্ষে বাংলাদেশে আনন্দ উৎসব হওয়ার কথা ছিল। কিন্তু, এই দিনে ভিখারি মানুষদের কাছে কম্বল বিতরণ করতে হয়। আজ গায়ের জোরে প্রহসনের নির্বাচনের মাধ্যমে যারা নিজেদেরকে সরকার বলে দাবি করে তাদেরকে প্রশ্ন করতে হবে, আজকে বাংলাদেশের ১৮ কোটি মানুষ কী চায়? গত কয়েকমাস ধরে আমরা শুনছি যারা বর্তমান সরকারের পক্ষে আছে তারা বলছে যে বাংলাদেশ নাকি বিশ্বে সবচেয়ে দ্রুত উন্নয়নশীল দেশ। তাহলে আমি প্রশ্ন করতে চাই, এই দ্রুত উন্নয়নশীল দেশে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে কেন গরিব মানুষদের কাছে কম্বল বিতরণ করতে হচ্ছে? তাহলে উন্নয়নটা কোথায়?

বিএনপির এই নেতা আরও বলেন, বিশ্ববাসী জানে গত ৭ জানুয়ারি এদেশে প্রহসনের নির্বাচন হয়েছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ ভোট বর্জন করেছে। নির্বাচনের এই স্বেচ্ছাচারিতার ব্যাপারে কেবল বিএনপিও নয়, আ.লীগের ভোটাররাও সমালোচনা করেছে। কে নির্বাচিত হবে এবং কে নির্বাচিত হবে না এগুলো ভোটের আগে থেকে ঠিক করা ছিল। এই পরিস্থিতিতে আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো। আমরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনীতি করি। রক্তের বিনিময়ে আমরা যে দেশ অর্জন করেছি সেই রক্তের দামকে আমরা বৃথা যেতে দেবো না। বাংলাদেশ তৈরি হয়েছিল গরিব মানুষদের অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য।

জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব)- সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলমের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

/এএজে/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ