সব অপকর্মের জবাব একদিন একবারেই দিতে হবে: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২২

ক্ষমতাসীন সরকারকে উদ্দেশ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সব অপকর্ম করে পার পেয়ে যান। আমার মনে হয় সব অপকর্মের জবাব আপনাকে একদিন একবারেই দিতে হবে। বার বার দেওয়ার সুযোগ পাবেন না।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত ‘নারী সমাজের ওপর অপমানের শেষ কোথায়?’ শীর্ষক এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজ রাখাইন থেকে সৈন্যরা পালিয়ে বাংলাদেশে আশ্র‍য় নেয়। আবার তাদের নিক্ষেপ করা বোমায় এদেশের মানুষ আহত ও নিহত হয়। এটা আসলে কীসের লক্ষণ আমার জানা নেই। বিএসএফ কত লোককে গুলি করে মারলো, এর বিরুদ্ধে কোনও ব্যবস্থাই আপনারা নিলেন না। এমনকি একটা প্রতিবাদও পর্যন্ত করলেন না। আগে যখন বিডিআর ছিল তখন বিএসএফ থেকে একটা গুলি করলে জবাবে এপার থেকে দশটা গুলি করা হতো। কিন্তু এখন এর কোনও প্রতিবাদ না করে উল্টো তাদের সঙ্গে এক হয়ে নাস্তা করেন।... সব অপকর্ম করে পার পেয়ে যান। আমার মনে হয় সব অপকর্মের জবাব আপনাকে একদিন একবারেই দিতে হবে। বারবার দেওয়ার সুযোগ পাবেন না।

তিনি বলেন, আজকের পরিস্থিতিতে বিশ্ববাসী বুঝতে পারছে এদেশে কোনও সভ্য লোক বাস করার মতো পরিস্থিতি নেই। এরা (আওয়ামী লীগ) আমাদের একটা অসভ্য জাতির দিকে ঠেলে দিচ্ছে। এই ভাষার মাসে এদেশের তরুণরা রক্ত দিয়েছিল। আর আজ এক নারী রক্ত দিয়েছে জাহাঙ্গীরনগরের এক তরুণের জন্য। সুতরাং আমি মনে করি আজ বাংলাদেশ ধর্ষণের শিকার। এদেশের স্বাধীনতা ধর্ষণের শিকার। এ দেশের সার্বভৌমত্ব ধর্ষিত।

মানববন্ধনের সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় এসময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, মো. শাহজাহান প্রমুখ।

/এএজে/এফএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান