চার মাস কারও সঙ্গে দেখা করবেন না খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০১আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৭

সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ব্রেনে অপারেশন হওয়ায় ডাক্তারদের পরামর্শে আগামী চার থেকে ছয় মাস তাকে বেড রেস্টে থাকতে হবে। অন্তত চার মাস তিনি জনসমাগম বা কারও সঙ্গে সাক্ষাতে অংশ নিতে পারবেন না।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান। খন্দকার মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে অসুস্থ। চলতি বছরের ২২ জানুয়ারি তিনি সিঙ্গাপুরে যান। ঢাকায় ফিরে আসেন মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাতে।

এর আগে, গত বছরের ২৭ জুন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মোশাররফ হোসেন। পরে ওই দফায় ফিরে আসেন ৫ সেপ্টেম্বর।

শায়রুল কবির খান জানান, ড. হোসেন সিঙ্গাপুরের ডাক্তারদের পরামর্শে গুলশানের বাসায় বেড রেস্টে থাকবেন। পরিবার ও দলের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন মোশাররফ হোসেন।

বিএনপির স্থায়ী কমিটিতে খালেদা জিয়া, তারেক রহমানের পরই খন্দকার মোশাররফের অবস্থান।

আরও পড়ুন-

খন্দকার মোশাররফ হোসেন হাসপাতালে ভর্তি

দেশে ফিরলেন খন্দকার মোশাররফ হোসেন

বিএনপি নেতা খন্দকার মোশাররফের শারীরিক অবস্থার পরিবর্তন নেই

/এসটিএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী