বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি দিলো বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২৪, ১৯:০২আপডেট : ০৬ মার্চ ২০২৪, ২০:১৭

বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৯ মার্চ (শনিবার) দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এদিন ঢাকা মহানগরসহ সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে দলটি। বুধবার (৬ মার্চ) রাজধানীর নয়া পল্টনে দলের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘গত ১৪ বছরে বিদ্যুতের দাম বেড়েছে ১৩০ শতাংশ, দাম বাড়ানো হয়েছে ১৩ বার। পিডিবি’র তথ্যমতে গত ১৪ বছরে ১৩ দফায় খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে প্রায় ১৩০ শতাংশ। ২০০৯ সালে দেশে বিদ্যুতের দাম ছিল ইউনিট-প্রতি ৩.৭৩ টাকা। বর্তমানে দাম বেড়ে হয়েছে ৮.৯৫ টাকা।’

তিনি বলেন, ‘২০০ থেকে ৩০০ ইউনিটে ইউনিট-প্রতি দাম হবে ১২.০৩ টাকা। আর ৬০০ ইউনিটের ওপরে কেউ যদি ব্যবহার করে তবে সেটির দাম হবে ১৪.৬১ টাকা। সূত্রমতে, ক্যাপাসিটি চার্জের নামে গত ১৪ বছরে লোপাট হয় ১ লাখ ৪ হাজার ৯২৬ কোটি টাকা। ২০২২-২৩ সালে বিদ্যুৎ খাতে সরকার ৪৩ হাজার ৮৯৩ কোটি টাকা ভর্তুকি বরাদ্দ করেছিল, যার বড় একটি অংশ ব্যয় হয়েছে ক্যাপাসিটি চার্জ দিতে।’

রিজভী আহমেদ আরও বলেন, ‘সরকার কমিশন ও লুটপাট করার জন্য তুলনামূলক কম টাকায় নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন না করে কয়লা, তেল, গ্যাস ইত্যাদি পরিবেশ দূষণকারী ফসিল ফুয়েল ব্যবহার করে দেশে পরিবেশের বিপর্যয় ডেকে আনছে।’

রমজান মাসে সাধারণ মানুষ ভয়াবহ দুর্ভোগের মধ্যে পড়বে বলেও দাবি করেন তিনি।

/এসটিএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ