আলেম ও এতিমদের সম্মানে বিএনপির ইফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৪, ১৯:২০আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৯:৪৭

বিএনপির প্রবীণ নেতা ব্যারিস্টার জমিরউদ্দিন বলেছেন, দেশের ক্ষমতা চিরদিনের জন্য যারা (ক্ষমতাসীন আওয়ামী লীগ) ধরে রাখতে চায়, তাদের উদ্দেশে বলতে চাই—আমরা যতদিন আছি ততদিন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে বেঁচে থাকবে। সুখে থাকবে।

মঙ্গলবার (১২ মার্চ) রাজধানীর ইস্কাটনে এতিম ও আলেমদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে দলটির স্থায়ী কমিটির অন্যতম এই সদস্য এসব কথা বলেন।

সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার বলেন, ‘এই দেশ তৈরি করেছেন জিয়াউর রহমান। এই দেশে কর্তৃত্ব করেছেন বেগম খালেদা জিয়া। এখন দল পরিচালনা করছেন তারেক রহমান। আমরা যতদিন টিকে থাকবো, ততদিন গণতন্ত্র টিকে থাকবে। এর কোনও পরিবর্তন হবে না।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকারের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার-মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন ও বক্তব্য দেন।

ইফতার মাহফিলে তেজগাঁও ইসলামি মিশন এতিমখানা ও শান্তিনগর মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেন। মঞ্চে বসেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম