জনগণ ভোট দিতে পারলে ক্ষমতাসীনদের দেখিয়ে দিতো: নজরুল ইসলাম খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৪, ২০:২৩আপডেট : ১৬ মার্চ ২০২৪, ২০:২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণের ভোটের অধিকার প্রয়োগের সুযোগ থাকলে ক্ষমতাসীনদের দেখিয়ে দিতো। যারা গরিব মানুষের সম্পদ লুট করে পাচার করেছে, জনগণ তাদের ক্ষমা করবে না।

শনিবার (১৬ মার্চ) মিরপুরে পল্লবী থানা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের ধৈর্যের সীমা অতিক্রম করেছে। অথচ সরকারের মন্ত্রীরা নির্বোধের মতো কথা বলছেন।’

বিএনপির আন্দোলন চলছে মন্তব্য করে তিনি বলেন, ‘জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিজয় আসবেই।’

ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী একই দিন রাজধানীর হাতিরপুলে ডুয়েটের ‘সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশন’ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি  বলেন, ‘সরকার নিপীড়ন করে আমাদের মাটির সঙ্গে  মিশিয়ে দিতে নানা চেষ্টা করছে। কিন্ত মিশিয়ে দিতে পারেনি। কারণ, আমরা এমন একটা বীজ— আমাদের যতই মিশিয়ে দিতে চায়, আমরা আবারও জেগে উঠি।’

রিজভী বলেন, ‘ডামি নির্বাচন করে তারা পার পেয়ে যাবে, সেটি হবে না। পৃথিবীর কোনও স্বৈরশক্তি টিকে থাকতে পারেনি। এ সরকারও পরবে না।’

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী