জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী আজ, বিএনপির কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৪, ০০:০৩আপডেট : ৩০ মে ২০২৪, ০১:৩৪

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (৩০ মে)। এ উপলক্ষে আজ বেলা ১১টায় শেরে- বাংলা নগরে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতাবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতারা। এরপর নেতারা দুস্থ-অসহায়দের মাঝে খাবার বিতরণ করবেন।

এর আগে বুধবার (২৯ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করে বিএনপি।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মাজার জিয়ারতের পর সিনিয়র নেতারা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে রাজধানীতে অসহায় মানুষের কাছে খাবার বিতরণ করবেন। এছাড়াও জিয়াউর রহমানের শাসনামলের উল্লেখযোগ্য কর্মকাণ্ড নিয়ে বিষয়ভিত্তিক ১১ ধরনের লিফলেট বিতরণ এবং ২৫টি জেলা, মহানগর, শহরে বই প্রদর্শনী করা হবে।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে কিছু সেনা সদস্যের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। দলীয় সূত্রে জানা যায়, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ৪৫ বছর বয়সেই তিনি রাষ্ট্রপতি থাকাকালে সেনাবাহিনীর বিপথগামী সদস্যদের গুলিতে প্রাণ হারান। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান বীর উত্তম।

জিয়াউর রহমানের দুই ছেলের একজন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আরেক সন্তান আরাফাত রহমান কোকো, যিনি ২০১৫ সালে মালয়েশিয়ায় মারা যান। বড় ছেলে তারেক রহমানের পরিবারের মতো লন্ডনেই বসবাস করছে কোকোর পরিবার। স্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুলশানের বাসায় শর্তসাপেক্ষ মুক্তিতে রয়েছেন।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি