এক দফা দাবিতে পেশাজীবী সমন্বয় পরিষদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৪, ১৫:৩০আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৫:৩০

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি-দলীয় পেশাজীবী সমন্বয় পরিষদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইঞ্জিনিয়াররা। পাশাপাশি বিএনপিপন্থি আইনজীবীরা গণহত্যা ও নিপীড়নবিরোধী ব্যানারে মানববন্ধন করেন।

রবিবার (৪ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে ইঞ্জিনিয়ার আব্দুল হালিম বলেন, ‘সরকার ছাত্রদের আন্দোলন কর্ণপাত করেনি। প্রধানমন্ত্রীর নির্দেশে ওবায়দুল কাদের ছাত্রলীগকে আন্দোলন দমন করতে মাঠে নামান। আমাদের আর কোনও দাবি নেই। দাবি একটাই, এই সরকারের পদত্যাগ।’

পেশাজীবী সংগঠনের পক্ষে রবিউল ইসলাম বলেন, ‘ছাত্রদের হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আমাদের এক দফা দাবি সরকারের পদত্যাগ।’

এ সময় সংগীতশিল্পী মিথুন বাবু গান গেয়ে পদত্যাগের দাবি করেন।

অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, ‘আমাদের আর কোনও দাবি নয়, আর কোনও প্রতিবাদ নয়, সরাসরি প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

/এসএমএ/এনএআর/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী