‘এই বিজয় ছাত্রজনতা ও নেতাকর্মীদের’

তিন মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচনের দাবি মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৪, ১৭:১৬আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ২০:৩০

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রশাসনকে আমরা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে রাষ্ট্রপতি যেন নির্দেশ দেন সে আহ্বান জানাবো। একইসঙ্গে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দিন।’

বুধবার (৭ আগস্ট) বিকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের প্রায় ৬০ লাখ নেতাকর্মী সরকার বন্দি করেছিল। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রজনতা যখন আন্দোলন করেছিল আমরা তাদের সমর্থন জানিয়েছিলাম। এরপর থেকে ফ্যাসিস্ট সরকার আমাদের ১১ হাজার নেতাকর্মীদের গ্রেফতার করেছে। কিন্তু সব কিছু পেরিয়ে বাংলার ছাত্রজনতা বিজয় কেড়ে নিয়ে এসেছে। এই বিজয় সকলের, এই বিজয় ছাত্রদের, এই বিজয় আপনাদের।

বিএনপির সমাবেশ। ছবি: সাজ্জাদ হোসনে

আমাদের বিজয়কে কেউ যাতে ছিনিয়ে নিতে না পারে সে জন্য সকলকে সজাগ থাকতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই, সাম্যের রাষ্ট্র গড়তে চাই। বর্তমানে আমাদের এই বিজয়কে নস্যাৎ করার জন্য যারা কাজ করছে তারা তাদেরই প্রেতাত্মা। নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে আপনারা কোনও আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত হবেন না। ক্ষোভ প্রকাশ করে আইন হাতে তুলে নেবেন না। যারা এ সকল ঘটনার সঙ্গে জড়িত থাকবে, দেশকে অস্থিতিশীল করতে চাইবে তাদের বিষয়ে সতর্ক থাকবেন।’

তিনি আরও বলেন, ‘যারা লুটপাট করছে তারা আমাদের কেউ না, তারা ছাত্রদের মধ্যেও কেউ না। তারা হলো দুর্বৃত্ত। আমরা ছাত্রদের সঙ্গে একমত। আমরা গণতন্ত্রের দেশ নির্মাণ করতে চাই। আজকে আমাদেরকে ধৈর্যের সঙ্গে দিন পার করতে হবে। কোনও প্রতিহিংসা নয়, প্রতিরোধ নয়। এ বিজয়কে সুসংগঠিত করতে হবে।’

/এএজে/এসটিএস/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের