ড. ইউনূসের রোডম্যাপের অপেক্ষায় বিএনপি, নির্বাচিত সরকারের মাধ্যমে সংস্কারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৪, ১৬:২৩আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৬:২৩

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জনগণের সামনে কী রোডম্যাপ উপস্থাপন করেন, তার অপেক্ষায় রয়েছে বিএনপি। একইসঙ্গে দলটি মনে করে, দেশের জনগণের অংশগ্রহণের মধ্য দিয়েই দেশে সংস্কার আনা সম্ভব।

শনিবার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এই অবস্থান তুলে ধরেন।

ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে আয়োজিত প্রখ্যাত রাজনীতিবিদ এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি নির্বাচনের ওপর অনেক জোর দিতে চাই। রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। একটা নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের সংস্কার করতে হবে। এর কোনও বিকল্প নেই। কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দেবেন, এটা আমি বিশ্বাস করি না। জনগণের অংশগ্রহণের মাধ্যমে এই সংস্কার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা রয়েছেন, তারা সবাই যোগ্য ব্যক্তি।’

অন্তর্বর্তীকালীন সরকার যৌক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন বলে প্রত্যাশার কথা উল্লেখ করেন ফখরুল। তিনি বলেন, ‘অতিদ্রুত জনগণের চাহিদা পূরণ করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে আলোচনা করতে হবে। কীভাবে একটি নির্বাচন অতিদ্রুত সময়ের মধ্যে করা যায়, সে ব্যবস্থা করতে হবে। আজকে আমাদের সামনে নতুন এক ভবিষ্যৎ এসেছে। সব জঞ্জাল উপড়ে ফেলে দেশকে সুন্দর করে সামনের দিকে নিয়ে যেতে হবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা দেখতে চাই, প্রধান উপদেষ্টা অতিদ্রুত জনগণের সামনে কী করতে চান, সেটা উপস্থাপন করবেন। তিনি একটা রোডম্যাপের মাধ্যমে একটা অতিদ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন।’

শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসররা রয়ে গেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘যেসব ব্যক্তি হাসিনার পাশে থেকে তার দোসর হয়ে ছিল, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আশেপাশে তাদের দেখতে চাই না। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তাদেরকে দেখে আমরা উদ্বিগ্ন চিন্তিত হই।’

‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে সত্যিকার অর্থে এ সরকারের কোনও এজেন্ডা ভিত্তিক আলোচনা হয়নি’, বলে জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মতামত এ সরকারকে জানতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের মতবিনিময় করতে হবে। প্রতিবিপ্লব যাতে না ঘটে, আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘বন্যায় এরইমধ্যে কয়েকজন মারা গেছেন হয়েছেন। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে। মানুষের ঘর-বাড়ি ভেসে গেছে। আমরা তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি এবং পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।’

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক মাহবুবউল্লাহ প্রমুখ।

 

/জেডএ/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের