সমাবেশ পিছিয়েছে বিএনপি, কাল জরুরি সংবাদ সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫০

পূর্ব নির্ধারিত ১৫ সেপ্টেম্বর রবিবার বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে নয়া পল্টনে অনুষ্ঠেয় বিএনপির সমাবেশ পেছানো হয়েছে। সমাবেশটি আগামী ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার হবে। এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে গুলশানে দলের চেয়ারপারসনের অফিসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

আগামীকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে গুলশানে দলের চেয়ারপারসনের অফিসে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের স্থায়ী কমিটি সদস্যদের নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে বক্তব্য রাখবেন।

বিএনপির নানা পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, সকালের সংবাদ সম্মেলনটি জরুরিভাবেই করা হচ্ছে। এ কারণে সমাবেশ পেছানো হয়েছে। বিশেষ করে সর্বশেষ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের নানা বিষয়ে মত জানাতে পারে বিএনপি। এক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনে এখনও বিগত সরকারের ঘনিষ্ঠদের অবস্থানসহ রাষ্ট্রীয় ও প্রশাসনিক স্তরের উচ্চ পর্যায়ে সাবেক সরকারের অনুরাগীদের বিষয় উঠে আসতে পারে।

দলের প্রভাবশালী এক নেতা শনিবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধান উপদেষ্টার সর্বশেষ বক্তব্য, দেশের প্রশাসনিক স্তরে অনিশ্চয়তা, দলীয় নেতাকর্মীদের মামলা সংক্রান্ত বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভিন্ন অবস্থানসহ অনেকগুলো উদ্বেগের জায়গা তৈরি হয়েছে। বিশেষ করে সুনির্দিষ্ট একটি ধর্মভিত্তিক দলের অনুসারীদের প্রাধান্য দেওয়া, আইনশৃঙ্খলা জনিত পরিস্থিতি ও এর উত্তরণ নিয়ে উদ্বিগ্ন।’

জানতে চাইলে রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবহিত নই।’

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি