নিরাপত্তায় থাকবে নিজস্ব বাহিনী

বিএনপিতে চব্বিশ ঘণ্টা চলছে কাউন্সিলের প্রস্তুতি

সালমান তারেক শাকিল
১৪ মার্চ ২০১৬, ০৭:৪৮আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১০:০২

বিএনপি ১৯ মার্চ শনিবার অনুষ্ঠিতব্য ষষ্ঠ জাতীয় কাউন্সিলকে কেন্দ্র করে বিএনপিতে চলছে প্রস্তুতি।  সকাল-বিকেল ভিড় জমছে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। পুরোদমে নিজেদের কাজ গুছিয়ে নিচ্ছেন কাউন্সিলকে কেন্দ্র করে গঠিত ১১টি উপ-কমিটির সদস্যরা। এরই মধ্যে গঠন করা হয়েছে নিজস্ব নিরাপত্তা বাহিনী। এদিকে, কাউন্সিলে আসা অংশগ্রহণকারীদের দুপুরের খাবার হিসেবে থাকবে মোরগ-পোলাও। এছাড়া কাউন্সিলে অন্তত ডজনখানেক প্রকাশনা রাখবে বিএনপি। গাজী মাজহারুল আানোয়ারের লেখা  থিম সং গাইবেন মনির খান ও রিজিয়া পারভীন। অন্যতম আকর্ষণ হিসেবে আওয়ামী লীগবিরোধী কার্টুনও প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট উপ-কমিটিগুলোর সূত্রে জানা গেছে। 

নিরাপত্তায় নিজস্ব বাহিনী 

বিএনপি ও ১১টি অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে ভিন্ন-ভিন্ন স্লোগানে ৬ লাখ পোস্টার ছাপানো হয়েছে। এসব পোস্টার সাঁটানো শুরু হছে গত শুক্রবার থেকেই। এদিন রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার কাজ করছে একটি গ্রুপ। কাউন্সিল উপলক্ষে ১৮ মার্চ থেকে ছাত্র-যুব-স্বেচ্ছাসেবক দলের ৪০০ সদস্যের নিরাপত্তা টিম হাইকোর্ট থেকে মৎস্যভবন হয়ে শাহবাগ পর্যন্ত একটি নিরাপত্তা বলয় গড়ে তোলার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। নিরাপত্তার বিষয়ে পরিকল্পনা ও পরামর্শের জন্য দলের ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, সাবেক সামরিক কর্মকর্তা ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাদের সমন্বয়ে গঠিত ১০৫ সদস্যের কমিটি এ নিয়ে পরিকল্পনা করছে। নিরাপত্তায় থাকছে ১০০ সিসি ক্যামেরা, ১০টি আর্চওয়ে, ৪০০ সদস্যের স্বেচ্ছাসেবক বাহিনী। চাওয়া হয়েছে পুলিশের সহযোগিতাও।

এ প্রসঙ্গে কথা হয় সেবা ও শৃঙ্খলা কমিটির সদস্য সচিব মেজর (অব.) মিজানুর রহমানের।  সঙ্গে। তিনি জানান, ১৯ মার্চ কাউন্সিলকে কেন্দ্র করে আগের দিন (১৮ মার্চ) থেকে নিজেদের কার্যক্রম শুরু করবে সেবা ও শৃঙ্খলা উপকমিটি। তবে, কাউন্সিলে সেবা ও শৃঙ্খলার দায়িত্ব পালন করবেন ছাত্রদল-যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সমন্বয়ে ৪০০ সদস্যের একটি স্বেচ্ছাসেবক বাহিনী। তিনি আরও জানান, অন্তত ১০টি আর্চওয়ে স্থাপন করা হবে। কাউন্সিলে আমন্ত্রিত কোনও লোকই আর্চওয়ে ছাড়া ভেন্যুতে প্রবেশ করতে পারবেন না। সেই সঙ্গে থাকবে অর্ধশতাধিক মেটাল ডিটেক্টর। এছাড়া, ১০ সদস্য বিশিষ্ট ১০টি রিজার্ভ টিম থাকবে ওয়াকিটকি হাতে। বিশেষ প্রয়োজনে তারা দায়িত্বপালন করবেন। তিনি জানান, সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের  সহযোগিতা চেয়ে পুলিশের কাছে দুটি আবেদন জানানো হয়েছে।

 ডজনখানেক প্রকাশনা ও আকর্ষণীয় কার্টুন

জাতীয় কাউন্সিল উপলক্ষে প্রায় ডজনখানেক বই প্রকাশিত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জীবন ও কর্ম, চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন ও কর্ম, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জীবন ও কর্ম, বিএনপির রাজনৈতিক ইতিহাস, রাষ্ট্রপরিচালনায় বিএনপির অবদান, বিএনপির আদর্শ-রাজনীতি ও নেতৃত্ব নিয়ে বুদ্ধিজীবীদের মূল্যায়ন। এছাড়া,  বিগত ৮ বছরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া ভাষণের সংকলন, বর্তমান সরকারের আমলে বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের গুম-খুন-নির্যাতন এবং সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ সরকারের নির্যাতন ও তাদের সম্পদ লুণ্ঠন নিয়ে কয়েকটি প্রকাশনা থাকবে। রাজনীতি গবেষক ও বিশ্লেষকদের সুবিধার্থে খালেদা জিয়ার ভাষণের সংকলনটি করা হবে। এ ছাড়া, প্রকাশনার অন্যতম আকর্ষণ থাকবে বিএনপির ইতিবাচক রাজনীতি ও আওয়ামী লীগের নেতিবাচক রাজনীতি এবং মহাজোট সরকারের বিভিন্ন অপকর্ম, দুর্নীতি নিয়ে অঙ্কিত একটি কার্টুনের সংকলন।

 অতিথিদের খাওয়ানো হবে মোরগ-পোলাও

১৯ মার্চ পনেরো হাজার অতিথি ও কাউন্সিলর উপস্থিত থাকবেন বলে জানিয়েছে কাউন্সিল আপ্যায়ন উপকমিটি। অংশগ্রহণকারীদের দুপুরের খাবারে দেওয়া হবে ঢাকার ঐতিহ্যবাহী খাবার ‘মোরগপোলাও’। ইতোমধ্যে খাবারের অর্ডার দেওয়া হয়েছে ১০ প্রতিষ্ঠানে। খাবার পরিবেশনের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ ব্যবহারের অনুমতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। কাউন্সিলের আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক ও বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম জানান, কাউন্সিলে অংশগ্রহণকারীদের আপ্যায়নের জন্য তার নেতৃত্বাধীন উপকমিটি ইতোমধ্যে ১৯টি টিম গঠন করেছে। সেসব টিমের সদস্যদের সঙ্গে বিভিন্ন জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকসহ তাদের প্রতিনিধিদের সমন্বয় করা হচ্ছে। কাউন্সিলে খাবারের বিষয়টি এই টিমগুলো জেলা কমিটির প্রতিনিধির সঙ্গে মিলে দেখভাল করবে। টিমগুলোকে ইতোমধ্যে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, এবারের কাউন্সিলে অংশগ্রহণকারীদের মোরগ-পোলাও দিয়ে আপ্যায়ন করা হবে।

বাংলা ট্রিবিউনকে  বিএনপির অর্থবিষয়ক সম্পাদক জানান, এবারের কাউন্সিলে অংশগ্রহণকারীদের মোরগ-পোলাও দিয়ে আপ্যায়ন করা হবে। ইতিমধ্যে ১০টি আলাদা জায়গায় খাবারের জন্য বুকিংও দেওয়া হয়েছে। খাবার পরিবেশনের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ ব্যবহারের অনুমতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ডিএমপি কমিশনারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

 মনির খান ও রিজিয়া পারভীনের কণ্ঠে  থিম সং

বিএনপি’র ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল ২০১৬-এর দিনে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দেড় ঘণ্টা দৈর্ঘ্যের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। সাংস্কৃতিক উপকমিটির সদস্য ও জাসাসের সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান জানান, কাউন্সিলের দ্বিতীয় পর্বের পর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দেড় ঘণ্টা দৈর্ঘ্যের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছেন তারা। সেখানে ‘দুর্নীতি দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’ শীর্ষক থিম সংটি গাইবেন কণ্ঠশিল্পী মনির খান ও রিজিয়া পারভীন। বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ও উপকমিটির আহ্বায়ক গাজী মাযহারুল আনোয়ারের লেখা গানটির সুর করেছেন আহমেদ কিসলু। আন্দোলন ও গণমুখী গান, চিত্রনাট্য, নাচের সমন্বয়ে পুরো পর্বটি হবে রাজনৈতিক বক্তব্যধর্মী। এছাড়া, জাতীয় ও দলীয় সঙ্গীতসহ পুরো পর্বের জন্য প্রস্তুতি নিচ্ছেন অর্ধশতাধিক খ্যাতিমান শিল্পী।

 পোস্টার ছাপানো হয়েছে ৬ লাখ

বিএনপি’র ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল ২০১৬ উপলক্ষে গণতন্ত্র ফিরিয়ে আনাকে প্রতিপাদ্য ধরে বিভিন্ন পোস্টার ডিজাইন প্রস্তুত করা হয়েছে। ছাপানো হয়েছে ছয় লাখ পোস্টার। এ তথ্য জানান উপকমিটির আহ্বায়ক গয়েশ্বর চন্দ্র রায়।

ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোয় পোস্টার, দেয়াল লিখন, লাইটিং করার অনুমতি নেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কেন্দ্রীয়ভাবে প্রকাশিত পোস্টারগুলো রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ইতোমধ্যে পাঠানো শুরু হয়েছে। জেলা কমিটির পক্ষ থেকে প্রতিনিধিরা দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগ্রহ করছেন সেসব পোস্টার। এ ছাড়া, কেন্দ্রের ডিজাইন করা পোস্টারগুলো নিজেদের মতো সংখ্যায় প্রকাশ করবে দলের বিভাগীয় কমিটি। ঢাকা শহরের প্রতিটি অলিগলি জনপদে পোস্টার লাগানোর কাজ শুরু হয়েছে। দেশের প্রতিটি জনপদে, হাটে, বাজারে, বন্দরে, নগরে, বাড়িতে কাউন্সিলের পোস্টার লাগানোর জন্য বলা হয়েছে প্রতিটি সাংগঠনিক ইউনিটকে।

/এপিএইচ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের