খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন তাবিথ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৪, ১৬:৫০আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৬:৫৩

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তাবিথ আউয়াল। শনিবার (২৬ অক্টোবর) রাতে গুলশানের ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাবিথ আউয়ালকে বিশেষ দোয়া দেন খালেদা জিয়া।

এর আগে, বাফুফের ফলাফল পেয়ে যুক্তরাজ্যে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফোনে বিজয়ের খবর জানান তাবিথ আউয়াল।

তাবিথ আউয়ালের সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা জানান, এই নির্বাচনে সার্বিক সহযোগিতা করার জন্য তারেক রহমানের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় তারেক রহমান সততার সঙ্গে দায়িত্ব পালন করতে তাবিথ আউয়ালকে বিশেষ নির্দেশনা দেন।     

প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের তৃণমূল সংগঠক এফ এম মিজানুর রহমানকে হারিয়ে বাফুফের সভাপতি পদে নির্বাচিত হন তাবিথ আউয়াল। এখানে তাবিথ আউয়াল পেয়েছেন ১২৩ ভোট। তার প্রতিদন্দ্বী মিজানুর রহমান পান ৫ ভোট।

শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১৩৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৮ জন। ৫ জন আসেননি। নির্বাচন কমিশন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী