রাজনৈতিক দল নিষিদ্ধ করার আমরা কারা, জাপা প্রসঙ্গে মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২৪, ২০:৩৪আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ২১:৪৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার আমরা কারা? তিনি বলেন, জনগণ সিদ্ধান্ত নেবে। পরে যে জনগণের মতামত প্রতিফলনের বিষয়গুলো আছে, সেটা হবে। জাতীয় পার্টির অফিস ভাঙচুর ও নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শনিবার (২ নভেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রয়াত সাবিহ উদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, এটা তো আরেকটা চক্রান্ত শুরু হয়েছে, দেশে একটা অনিশ্চয়তা শুরু করার জন্য আবার এ ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে। যেটা কোনও ইস্যু না সেটাকে ইস্যু তৈরি করা হচ্ছে। আমি মনে করি সবারই সজাগ সচেতন হওয়া উচিত।

ডোনাল্ড ট্রাম্পের টুইটের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে পরে প্রতিক্রিয়া জানানো হবে।

একইসঙ্গে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈঠকের বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে বিএনপি জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমরা এ বিষয়ে পরে জানাবো।

 

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী