জুলাই-আগস্টের আহতদের জন্য ৫ লাখ টাকা দিলো বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৪, ১৪:২৭আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৪:৫১

রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) জুলাই-আগস্টের আন্দোলনে আহত রোগীদের জন্য ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) হাসপাতালে রোগীদের দেখতে এসে একথা জানান স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা গতকাল শুনেছি যে স্বাস্থ্য উপদেষ্টা এসেছিলেন, সবার সঙ্গে দেখা করতে পারেননি তিনি। বৃটিশ রাষ্ট্রদূত এসেছিলেন, তিনিও দেখা করতে পারেননি। যার জন্য রোগীদের মাঝে একটু অসন্তোষের সৃষ্টি হয়। আমরা কথা বলে জানলাম আন্দোলনে যারা গুরুতর আহত অবস্থায় এখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন, তাদের চিকিৎসা মোটামুটি হলেও অন্যান্য যে সহায়তা, আর্থিক সহয়তা পাননি। তাদের নাকি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো ১ লাখ টাকা করে দেওয়ার, তারা সেটা পাননি। আমরা অনুরোধ করছি সরকারের কাছে, যারা দ্বায়িত্ব নিয়েছেন তারা যেন আর্থিক সহায়তা দ্রুত পৌঁছে দেন।

তিনি বলেন, গত রাতেই আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন এবং এই রোগীদের জন্য তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা সেটা এখনি আমাদের দলের স্বাস্থ্য সম্পাদক ডা. রফিক সাহেবের হাতে দিয়ে যাচ্ছি। উনি প্রত্যেকের কাছে যার যতটুকু প্রয়োজন তা বিতরণ করবেন।

বিএনপি এই সহয়তা অব্যাহত রাখবে বলে তিনি আশ্বাস দেন। এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

গভীর রাতে বিক্ষোভরত আহতদের কাছে চার উপদেষ্টা, দাবি পূরণের আশ্বাস

উপদেষ্টা ‘কথা না বলায়’ ক্ষুব্ধ আহতরা, পঙ্গু হাসপাতালের সামনে রাস্তা আটকে বিক্ষোভ

/জেডএ/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী