বাংলাদেশের মানুষকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে ভারত: ডা. জাহিদ হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২৪, ১৪:১২আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৪:১২

ভারত বাংলাদেশের মানুষকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ভয়েস অব টাইমস আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করতে ভারত ও পতিত আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা করেছে ভারতের উগ্রবাদীরা।’

নিজের দেশে সংখ্যালঘুরা নির্যাতিত, সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিশ্চুপ বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা।

জাহিদ হোসেন বলেন, ‘ ভারত বাংলাদেশের মানুষকে বিপথগামী করার চেষ্টা করছে। উসকানি দিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। বাংলাদেশের মানুষকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে।’

জনগণ কোনও ষড়যন্ত্র মেনে নেবে না উল্লেখ করে ডা. জাহিদ হোসেন বলেন, ‘খুন, লুটপাট আর নির্যাতনের কারণে বিচারের মুখোমুখি হবে ভেবেই আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী