কাউন্সিলের ভেন্যু প্রস্তুতি শেষ পর্যায়ে, উৎসবমুখর কেন্দ্রীয় কার্যালয়

সালমান তারেক শাকিল
১৭ মার্চ ২০১৬, ১৯:৪০আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৯:৫৪

ভেনু পরিদর্শনে নোমান আর মাত্র একদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্খিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল। ১৯ মার্চ শনিবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তন ও প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ কাউন্সিল। এ কারণে নেতাকর্মীদের ভিড় উপচে পড়ছে দলটির নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়। ভোর ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত নেতাকর্মীদের নানামাত্রিক ব্যস্ততায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে কার্যালয় দুটিতে।

শুধু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে লোকের জায়গা হবে না বলে বিএনপির যে শঙ্কা ছিল তা দূর হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ ব্যবহারের অনুমতি পেয়েছে তারা।

এদিকে কাউন্সিলের ভেন্যু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের ভেতর ও বাইরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেন্দ্রীয় নেতাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে যুক্ত হয়েছে প্রশাসনের নজরদারিও। ঢাকা মহানগর পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা নিয়মিত বিরতিতে পরিদর্শন করছেন কাউন্সিল চত্বর।

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী