বিএনপির ঘোষণাপত্রে যুক্ত হচ্ছে উগ্রবাদ-জঙ্গিবাদবিরোধী বক্তব্য

সালমান তারেক শাকিল
১৮ মার্চ ২০১৬, ০২:০২আপডেট : ১৮ মার্চ ২০১৬, ০৪:০৮

বৃহস্পতিবার রাতে বিএনপির বর্তমান স্থায়ী কমিটি`র বৈঠক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষণাপত্রে নতুন করে যুক্ত হচ্ছে উগ্রবাদ-জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী বক্তব্য। এ বিষয়গুলোতে জাতিকে সজাগ থাকার আহ্বান জানিয়ে ঘোষণাপত্রে নতুন প্যারা যোগ করা হবে। পাশাপাশি ভাইস চেয়ারম্যানের সংখ্যা ১৭ থেকে বাড়িয়ে ৩৫ করা হবে। চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির মান বাড়িয়ে পার্টির উপদেষ্টা কমিটির মানবৃদ্ধি করার প্রস্তাব পাশ হয়েছে বিএনপির বর্তমান স্থায়ী কমিটির শেষ বৈঠকে। বৈঠকে অংশ নেওয়া একাধিক স্থায়ী কমিটির সদস্য বাংলা ট্রিবিউনকে এসব পরিবর্তন বিষয়ে নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার রাত সোয়া নয়টায় শুরু হয়ে রাত সাড়ে বারোটা পর্যন্ত স্থায়ী কমিটির এ বৈঠক চলে। বৈঠকে গঠনতন্ত্র সংশোধন নিয়েই আলোচনা হয় বেশি। এছাড়া আগামী ১৯ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় কাউন্সিলের অগ্রগতি ও কাজের সর্বশেষ আপডেট দেওয়া হয় বৈঠকে।
বৈঠকসূত্রে জানা যায়, এবারের কাউন্সিলে সবচেয়ে বড় দিকটিই থাকবে গঠনতন্ত্র সংশোধন। এর মধ্যে প্রথমবারের মতো সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্রবাদ নিয়ে পরিষ্কার বক্তব্য রাখা হবে। পাশাপাশি এ সম্পর্কে দলীয় অবস্থান ও এর নেতিবাচক দিক সম্পর্কে অবহিত করে জাতিকে সজাগ থাকার আহ্বানও জানানো হবে। এছাড়া ক্ষুদ্রঋণ নিয়েও বক্তব্য গঠনতন্ত্রে যোগ করা হবে বলে নিশ্চিত করেছেন বৈঠকে অংশ নেওয়া সূত্র।

যদিও বৈঠক থেকে বেরিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, মাত্র দুদিন অপেক্ষা করতে হবে।

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম