পাকিস্তানে ‘কমিশন ডে’ অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপির হাফিজ উদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৫, ১৯:৩১আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ২০:০৪

পাকিস্তান সামরিক বাহিনীর ’২৬ ওয়ার কোর্সের’ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের আমন্ত্রণে ‘কমিশন ডে’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক সেনা কর্মকর্তা হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, গত ২৭ ডিসেম্বর পাকিস্তান গেছেন হাফিজ উদ্দিন আহমেদ। হাফিজ উদ্দিন ‘২৬ ওয়ার কোর্স’ কমিশনপ্রাপ্তদের মধ্যে প্রথম ছিলেন। তার হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন প্লাটুন কমান্ডার অবসরপ্রাপ্ত জেনারেল রাহাত ভাট্টি।

তিনি ২৯ ডিসেম্বর রাওয়ালপিন্ডি ও ৩১ ডিসেম্বর করাচিতে দুটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

শায়রুল কবির খান জানান, অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কয়েকজন জেনারেলসহ সামরিক বাহিনীর শতাধিক কর্মকর্তা অংশ নিয়েছেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি